ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি

মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এর আগে সোমবার (১০ মে) তেল আবিবের দক্ষিণের ওই শহরে এক ইসরায়েলি ইহুদি, মুসা হাসুনা নামে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার পর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

তেল আবিব সরকার বিবৃতির মাধ্যমে বলেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ও জননিরপত্তামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ ইসরায়েল থেকে আল-জাজিরার প্রতিবেদক হ্যারি ফকেট বলেন, গত কয়েক ঘণ্টা ধরে শহরে সহিংসতার বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ads
ads
ads

Our Facebook Page

↑